বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফ্ল্যাট বাড়ি দখল ও হামলার অভিযোগ

আশুলিয়ায় আওয়ামীলীগের দোয়া ও মিলাদ

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আশুলিয়ায় দোয়া ও মিলাদ  অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকালে আশুলিয়ার ষোষবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের থানা কমিটির উদ্যোগে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচকরা হলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ্ মুন্সী, সাবেক যুবলীগ নেতা মোঃ আরিফ মাদবর ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসা।
এসময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমীর হোসেন জয়, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম খাঁন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার ও ওয়ার্ড যুবলীগ নেতা কানন মোল্লাসহ আরো অনেকে। 
এ সময় আলোচকরা বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ দেশে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে। আজও হামলার বিচার শেষ হয়নি, বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করতে হবে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit