বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রান্তিক মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে সরকারের নবীন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজকে আমাদের নবীন যারা অফিসার, তারা সব সময় এটাই মনে রাখবে যে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। যেখানে জাতির পিতা বলে গেছেন আজকে যতটুকু অর্জন এদেশের, কৃষক, শ্রমিক, মেহনতী মানুষ, তাদের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘাম ঝরিয়েই তো অর্জন করা। সেখান থেকেই তো বেতন ভাতা আমাদের সবকিছু হয়। তাদের ভাগ্য আমরা কেন পরিবর্তন করব না?

সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, প্রান্তিক মানুষ যদি ভালো থাকে, দেশের অর্থনীতির অগ্রগতি হবেই। এটা কেউ থামাতে পারবে না। তা চিন্তা করেই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, আমি চাই, আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের এই তরুণ সমাজ আরও বেশি মেধা, মনন দিয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। এদেশের মানুষের কল্যাণ করা সবার দায়িত্ব। সেই ধারণাটা সব সময় মনের মধ্যে থাকতে হবে। মানুষের সেবক হতে হবে, জনগণের সেবক হতে হবে। জনগণের সেবাটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবাই সেইভাবে আপনারা কাজ করে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit