শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

আলবেনিয়ায় ইউক্রেন ও রাশিয়ার ৩ গুপ্তচর আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় প্রবেশের সময় ইউক্রেনের একজন ও রাশিয়ার দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। আলবেনিয়ার দাবি— তারা সবাই গুপ্তচর। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেনের পাসপোর্টধারী ওই তিন ব্যক্তি আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় ঢোকার চেষ্টা করেছিল।

এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে, তারা তাদের ওপর হামলা চালায়। এতে আলবেনিয়ার দুই সেনাসদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়।

আলবেনিয়ার অস্ত্র কারখানাটিতে রাশিয়ার একে৪৭-এর মতো বন্দুক বানানো হয়।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/বিকাল ৪.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit