শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

১০ বছর পর বিগ ব্যাশে খেলবেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার বিগ ব্যাশে সর্বশেষ খেলেছেন ২০১৩ সালে, সিডনি থান্ডার্সের হয়ে। দীর্ঘ ১০ বছর পর ফের নিজ দেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই ক্রিকেটার দুই আসরের জন্য চুক্তি করেছেন সিডনি থান্ডার্সের সঙ্গে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছিল, বিগ ব্যাশে না খেলে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে খেলবেন ওয়ার্নার।

তবে সেই খবরকে ভিত্তিহীন প্রমানিত করে থান্ডার্সে নাম লেখালেন এই মারকুটে ব্যাটার। বিগ ব্যাশে প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ২ কোটি টাকা) পাবেন ওয়ার্নার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে সিডনি থান্ডার্স, বাকিটা দেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া জাতীয় দলের খেলা থাকায় এবারের বিগ ব্যাশের সব ম্যাচ খেলা হবে না এই বাঁহাতি ওপেনারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর পাঁচটি ম্যাচ খেলবেন ওয়ার্নার। এরপর আবার চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে যাবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit