মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

ভারতে বন্যা-ভূমিধসে ৩৫ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একাধিক রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভূমিধস আর বন্যায় হিমাচল প্রদেশে অন্তত ২২ জনের প্রাণ গেছে। তাদের মধ্যে এক পরিবারের ৮ জন রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মান্দিতে নিখোঁজ ৬ জনও মারা গেছে বলে আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা।

বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই বলেছেন ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী।

উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাতের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন নিখোঁজ। সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় এবং একাধিক সেতু ভাসিয়ে নিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আগে থেকে বন্যা কবলিত উড়িষ্যার একাধিক অংশে নতুন করে ভারি বর্ষণ বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির ৫০০ গ্রামের বাসিন্দা আগে থেকেই বন্যাক্রান্ত। নতুন করে ভারি বর্ষণে সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলীয় এ রাজ্যটির সরকার এরই মধ্যে ময়ুরভাঞ্জ, কেন্দ্রপারা, বালাসোরসহ একাধিক জেলায় ‍উদ্ধার ও ত্রাণ সরবরাহ দল মোতায়েন করেছে।

গতকাল শনিবার মহানদী নদীতে তীব্র স্রোতে একটি নৌকা ভেসে যাওয়ার পর এর ৭০ আরোহীকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।

তুমুল বৃষ্টি ঝাড়খণ্ডের একাধিক জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত করার পাশাপাশি অসংখ্য এলাকার গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে নিয়েছে। ওয়েস্ট সিংবাম জেলায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজের ঘরের মাটির দেয়ালই ওই নারীর গায়ের ওপর পড়েছিল, জানিয়েছেন কর্মকর্তারা।

রামগড় জেলায় ফুঁসে ওঠা নালকারি নদীতে ডুবে মৃত্যু হয়েছে আরও দুইজনের।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit