শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম

অ্যাফ্লেক’কে আবারও বিয়ে করলেন লোপেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : লাস ভেগাসে গত মাসে বিয়ে করেছিলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। এবার জর্জিয়ায় আবারও বিয়ে সেরেছেন হলিউডের আলোচিত এই জুটি। বিয়েতে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের আগের সংসারের সন্তানরা হাজির ছিলেন। বিয়েতে বর-কনেসহ সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। খবর ফক্স নিউজের।

শনিবার রাতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে রালফ লরেনের ডিজাইন করা গাউন পরেছিলেন জেনিফার। সঙ্গে ছিল লম্বা ওড়না। কালো-সাদা ট্রাক্সিডো পরেছিলেন বেন।

জর্জিয়ায় বেনের ৮৭ একরের এস্টেট আছে। সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়েতে পরিবার ও বন্ধুদের পাশাপাশি ছিলেন বড় বড় তারকারাও।

উল্লেখ্য, ২০ বছর আগে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তাদের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালে। বাগদানও সেরেছিলেন তখন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা হয় এবং সম্পর্কেও ইতি টেনেছিলেন তারা। বিচ্ছেদের পর দুজনেই আলাদা সংসার পেতেছিলেন। তবে দুজনের সংসারই টিকেনি। ২০২২ সালে এসে অবশেষে সম্পর্কের পরিণতি দিয়েছেন হলিউডের আলোচিত এ জুটি।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ২.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit