শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

২৪ আগস্ট দেশবাসীকে যে কারণে সতর্ক থাকতে বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৪ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবে ইউক্রেন। একই সময়ে দেশটিতে রুশ আগ্রাসনের ছয় মাস পূর্ণ হবে। সামনের দিনগুলোতে নিজের দেশের নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে শনিবার তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের সময় রাশিয়া আরও হামলা চালাতে পারে। সম্প্রতি ক্রিমিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ বেসামরিক ব্যক্তি আহত হন। শনিবার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষ্যে মস্কোকে তাদের মধ্যে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit