শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

ছাত্রীনিবাসে শিক্ষকের বাস, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ডাক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজের ছাত্রীনিবাসে বসবাসকারী ইতিহাস বিভাগের শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তার অপসারণের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। 

শনিবার (২০ আগস্ট) সকালে তার অপসারণ দাবিতে কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে ক্লাসবর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, শরণখোলা সরকারি কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা। কলেজ কর্তৃপক্ষ একাধিকবার রুম ছাড়ার নোটিশ দিলেও নিবাস ছাড়েননি তিনি।

একাদশ শ্রেণির ছাত্রী নাজমুন নাহার শান্তা বলেন, ছাত্রীনিবাসের মধ্যে একজন পুরুষ শিক্ষক থাকায় প্রতিনিয়ত আমাদের বিব্রত হতে হচ্ছে। স্যারকে অনেকবার বলার পরেও যেহেতু তিনি রুম ছাড়ছেন না, তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন ফকির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ওই শিক্ষককে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে বলার পরেও তিনি ছাত্রীনিবাসে বসবাস করছেন। এটি শিক্ষকদের জন্য অসম্মানজনক। আশা করি তিনি দ্রুত রুম ছেড়ে দিবেন।   

অভিযুক্ত শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার নিজের বাড়ির কাজ প্রায় শেষ। দশ-পনের দিনের মধ্যে এমনিতেই রুম ছেড়ে দিব।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit