মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

‘এখনই’ কিছু পরিবর্তন করতে পারবেন না সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ডিবিএল সিরামিকসের একটি দোকান উদ্বোধন করতে গিয়ে সাকিব বলেন, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। যদি মনে করি যে দুয়েক দিনে সবকিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দিতে পারবে, তাহলে সেটা হবে বোকার রাজ্যে বসবাস। বাস্তবতা চিন্তা করলে আমাদের তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ আছে।’

সাকিব কথা বলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়েও। তিনি বলেন, ‘এখানে খুব বেশি কিছু আশা করার আছে বলে মনে হয় না। উনি অস্ট্রেলিয়া দলের সঙ্গে কয়েক বছর ছিলেন, আমাদের বিশ্বকাপও সেখানেই। তার অভিজ্ঞতাটা আমাদের কাজে আসবে। এশিয়া কাপে তিনি কতটা কী করতে পারেন, তা বলা যাচ্ছে না।’

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের ১৫তম আসর। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, আফগানিস্তানের বিপক্ষে। এ টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (২৩ আগস্ট) দেশ ছাড়বে টাইগার বাহিনী। এ সম্পর্কে সাকিব বলেন, ‘আমাদের আজকে (শনিবার) ট্রেনিং শুরু হলো। কাল আর পরশু দুটি প্রাকটিস ম্যাচ আছে। তারপর এশিয়া কাপের জন্য ২৩ তারিখ দেশ ছাড়ব। ওখানে আমাদের ছয় সাতদিন প্রস্তুতির সময় থাকবে। আশা করি আমরা দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারব।’

বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী  মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit