বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
“মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

‘নেইমার-এমবাপ্পের ঝামেলা মিটে গেছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোনো বিরোধ বা খারাপ সম্পর্ক আর নেই বলে- স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালতিয়ের। শনিবার মন্টিপিলিয়ারের বিপক্ষে এমবাপ্পে প্রথম পেনাল্টি শটটি মিস করার পর নেইমার দ্বিতীয় পেনাল্টি শট নিয়ে গোল করেছিলেন। নেইমারের স্পট কিকের গোলের পর এমবাপ্পে কোন ধরনের উদযাপন করেননি। পেনাল্টি কেলেঙ্কারির বিষয়টি অবশ্য সবার চোখেই পড়েছে।

যদিও গালতিয়ের বিষয়টিতে তেমন একটা সমস্যা দেখছেন না। এ সম্পর্কে রবিবার লিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে পিএসজি বস বলেছেন, ‘পরের দিনই আমরা দুজনের মধ্যে আর কোনো সমস্যা দেখতে পাইনি। যদিও বিষয়টি বড় হতেও পারত। পুরো সপ্তাহ জুড়েই আমরা বেশ ভালো কাজ করেছি। দলের সবাই বেশ পরিশ্রম করেছে। আমিও সবগুলো সেশন বেশ উপভোগ করেছি। এমবাপ্পে ও নেইমারের মধ্যে ঝামেলাও দ্রুত মিটে গেছে। আমরা মূলত টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ‘

গালতিয়ের জানিয়েছেন, পেনাল্টি শট নেবার ক্ষেত্রে দলের সুষ্পষ্ট নির্দেশনা ছিল। এমবাপ্পে প্রথমটি নিবেন, তারপরেরটি নিবেন নেইমার। ম্যাচে সম্ভাব্য পেনাল্টি শট নেবার তালিকায় আরো আছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এ ব্যপাওে গালতিয়ের বলেছেন আমাদের স্ট্রাইকারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য স্কোর করাটা জরুরি। রিয়াল মাদ্রিদ গুঞ্জন শেষে প্যারিসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মন্টিপিলিয়ারের বিপক্ষে ম্যাচটি ছিল ২৩ বছর বয়সী এমবাপ্পের এবারের মৌসুমের প্রথম ম্যাচ।

ম্যাচটিতে পিএসজি ৫-২ গোলের বড় ব্যবধানে জয়ী হয়। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৩৯টি গোল করলেও নেইমার ইনজুরির কারনে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। যদিও এবারের মৌসুমে শুরুতেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকাকে। ইতোমধ্যেই তিন ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit