মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার বলেছেন, সিরিয়ার কোনো অঞ্চল দখল করার পরিকল্পনা করছে না তুরস্ক। 

সিরিয়ায় সীমান্তবর্তী অঞ্চলে তুরস্কের সেনারা একটি ছোট খাটো অভিযান চালানোর পর এমন মন্তব্য করলেন এরদোগান। তুরস্কের সেনাদের হামলায় একটি সীমান্ত পোস্টে থাকা ১৭ জন ব্যক্তি নিহত হন।

এই হামলায় কুর্দি যোদ্ধারা ছাড়াও সিরিয়ার তিনজন সেনা মারা যান।

তুরস্কের দাবি, তাদের সীমান্তে চালানো জবাব দিতে সিরিয়ার ভেতর হামলা চালানো হয়। ২০২০ সালের পর তুরস্ক-সিরিয়ার মধ্যে যা সবচেয়ে বড় দ্বন্দ্ব। 

ধারণা করা হচ্ছে সিরিয়ায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।

এরমধ্যেই উত্তেজনা নিরসন করতে নরম সুরে কথা বললেন এরদোগান। শুক্রবার ইউক্রেন থেকে তুরস্কে ফেরার পর সাংবাদিকদের এরদোগান বলেন, তুরস্কের অঞ্চল দখলের দিকে আমাদের কোনো নজর নেই। কারণ সিরিয়ানরা আমাদের ভাই। তাদের অবশ্যই এটি বুঝতে হবে। 

তাছাড়া সিরিয়ায় অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন এরদোগান। কারণ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে রাশিয়াই।

এরদোগান বলেছেন, কুর্দি জঙ্গিদের ওপর হঠাৎ করে এক রাতে হামলা হতে পারে। 

তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন, সিরিয়ার সঙ্গে আলোচনা করতে এবং আসাদ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে প্রস্তুত আছে তুরস্ক। 

এরদোগান জানান, এক সময় মিশর এবং আরব আমিরাতের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সেগুলো মিটে গেছে। 

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/রাত ৯.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit