শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ভোলাহাটে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আলি হায়দার (রুমান)ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২০৩ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মেডিকেল মোড়ে দলীয় কার্যালয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৯ আগষ্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভা সাবেক মেয়র মোঃ তারেক আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামিউল হক সোহের, উপজেলা বিএনপি নেতা মোঃ আল হেলাল, জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরস রেখা ও দলদলী ইউনিয়ন বিএনপি শাখার সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেমসহ অন্যরা।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/সন্ধ্যা ৭.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit