মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই বিমানচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের খার্তুম বিমানবন্দর থেকে ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে যাচ্ছিল একটি বোয়িং ৭৩৭-৮০০ ইটি-৩৪৩ বিমান। কিন্তু আদ্দিস আবাবাতে অবতরণ করার সময় হলে দেখা যায়, কিছুতেই নামছে বিমান। কমছে না গতিও!

যাত্রীরা তো বটেই, আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরের কর্মীরাও। শেষ পর্যন্ত জানা যায়, বিমান স্বয়ংক্রিয় ব্যবস্থায় দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই চালক!

খার্তুম থেকে রওনা দেওয়ার পরেই দুই চালক ‘অটো পাইলট’ ব্যবস্থা চালু করে দেন বিমানে। কিন্তু দীর্ঘ বিমানযাত্রায় চালকরা এতটাই ক্লান্ত ছিলেন যে, নিজেদের চেয়ারেই ঘুমিয়ে পড়েন দু’জন। গন্তব্যে পৌঁছে গেলেও ভাঙেনি ঘুম। বিমানবন্দরের পক্ষ থেকে নামার সঙ্কেত দিয়ে দেওয়ার পরেও রানওয়ের দিকে আসেনি বিমানটি। চক্কর কাটতে থাকে প্রায় ৩৭০০০ ফুট উঁচুতে। 

এটিএফের তরফ থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া দেননি চালকরা। শেষ পর্যন্ত বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে তীব্র শব্দে বাজতে শুরু করে বিপদসঙ্কেত। তাতেই ঘুম ভাঙে চালকদের। নির্দিষ্ট সময়ের প্রায় ২৫ মিনিট পর অবতরণ করে বিমানটি।

যে সংস্থার বিমানে ঘটনাটি ঘটেছে, সেই ‘ইথিয়োপিয়ান এয়ারলাইনস’ আফ্রিকার অন্যতম বৃহত্তম বিমানপরিবহণ সংস্থা। ঘটনা প্রকাশ্যে আসতে চাপ বাড়ছে সংস্থাটির উপরেও। অনেকেরই দাবি, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে চালকদের বিরুদ্ধে। কারও দাবি, বিমানচালকদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ার কারণেই ঘটেছে এমন ঘটনা। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/সন্ধ্যা ৭.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit