রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ভ্যাকসিনবিরোধী গ্রুপ নিষিদ্ধ করলো ফেসবুক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী ভ্যাকসিনবিরোধী গ্রুপকে নিষিদ্ধ করেছে ফেসবুক। সোশ্যাল মিডিয়াটির মূল কোম্পানি মেটা বৃহস্পতিবার জানিয়েছে, কোভিড-১৯ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে গ্রুপটির বিরুদ্ধে। এ খবর দিয়েছে এএফপি।

খবরে জানানো হয়, ‘দ্য চিল্ড্রেনস হেলথ ডিফেন্স’ বা সিএইচডি নামের ওই গ্রুপটি কোভিড ভ্যাকসিনের তীব্র বিরোধী ছিল। গ্রুপটি এখন পাল্টা মেটা’র বিরুদ্ধে অভিযোগ এনে বলছে, কোম্পানিটি তাদের বাক স্বাধীনতা হরণ করেছে। এক বিবৃতিতে তারা বলেন, সরকারের কঠোর সব নীতির বিরুদ্ধে চলমান সমালোচনাকে স্তব্ধ করে দিতে মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে ফেসবুক। সিএইচডি’র প্রতিষ্ঠাতা হচ্ছেন রবার্ট কেনেডি জুনিয়র। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের ছেলে।
এদিকে মেটা’র মুখপাত্র অ্যারন সিম্পসন জানান, গত বুধবারই সিএইচডি’র ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিষিদ্ধ করা হয়। ভুল তথ্য প্রচার নিয়ে মেটা’র একাধিক নীতি ভঙ্গ করায় গ্রুপটিকে নিষিদ্ধ করা হয়। লাখ লাখ মানুষ তাদের সামাজিক মাধ্যম একাউন্টগুলো অনুসরণ করতো। তারা মেটা’র এমন আচরণে বিস্মিত বলেও জানিয়েছেন গ্রুপটির সদস্যরা।

তারা এখন আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ বিকাল ৫.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit