মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

চীনের চাপ ছিল ‘অবর্ণনীয়’ মন্তব্য তাইওয়ানের প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নৌবাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। চীনের যুদ্ধ যুদ্ধ খেলা এবং ব্যাপক মহড়ার জবাবে বাহিনীর সদস্যদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ দিয়ে প্রেসিডেন্ট সাই বলেন, ‘তারা যে চাপের সম্মুখীন হয়েছে তা অবর্ণনীয়।’

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করছে চীন। চলতি মাসে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে চীন নজিরবিহীন সামরিক মহড়া করে।

তাইওয়ানের প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে দেশের উত্তরপূর্ব উপকূলে ‘সুয়াও নৌঘাঁটি’ সফর করেন। নৌসেনাদের সাই বলেন, জাহাজের ভেতর সীমাবদ্ধ জায়গায় তাদের মিশন শেষ করা সত্যিই কঠিন হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্ট সাইয়ের সফরের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়- চীনের হয়রানি এবং উসকানির মুখে গতিশীল শত্রুর জাহাজ সর্বদা নজরে রাখা গুরুত্বপূর্ণ। চাপ এটতাই কঠিন যা অবর্ণনীয়। তবে সেনাবাহিনী দৃঢ়তা এবং অবিচল সাহস দেখিয়ে শান্ত্বভাবে জবাব দিয়েছে, সমুদ্রসীমা পাহারা দিয়েছে এবং আঞ্চলিক শান্তি বজায় রেখেছে। চীনের উসকানিতে তাইওয়ান পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২বিকাল ৪.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit