মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

জাপোরিঝিয়ায় আইএইএকে দ্রুত পরিদর্শনের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনকে (আইএইএ) দ্রুত ইউক্রেনের আলোচিত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের দাবি জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র ইভান নেচায়েভ বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি বলেন, এ মুহুর্তে ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ বাহিনীকে সরিয়ে অন্যত্র নিয়ে গেলে তাদের প্রাণনাশের ঝুঁকি আছে।

এ ছাড়া এটি দখলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে ইউক্রেন।

তিরি আরও বলেন, সম্প্রতি ইউরোপের বৃহৎ এ পরমাণুকেন্দ্রে বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালিয়েছে। এসব হামলার পর উল্টো রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।

কিয়েভের এ বেপরোয়া হামলার কারণে কেবল তাদের সাধারণ মানুষেরা নয়, ইউরোপের অন্য দেশের মানুষও চরম বিপর্যয়ের শিকার হবেন।

ইউক্রেন ন্যাটোর অস্ত্র দিয়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে এসব হামলা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রাশিয়ার এ মুখপাত্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রলালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলার প্রমাণ তাদের কাছে রয়েছে।

এদিকে ইউক্রেনের লেভিভে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও বৈঠকে উপস্থিত ছিলেন। তারা দুজনই জাপোরিঝিয়ায় পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/বিকাল ৩.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit