মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

এরদোগানের যে কথায় ‘বিস্মিত’ জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির লেভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন।

বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোগান বলেন, তার বিশ্বাস ‘আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে’।

এর আগেও খবর বের হয়েছিল যে, এরদোগান জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক আয়োজনের প্রস্তাব দিতে পারেন।

বৃহস্পতিবার এরদোগানের এই বক্তব্য শুনে জেলেনস্কি অবশ্য বলেছেন, মস্কো শান্তির জন্য প্রস্তুত এরদোগানের কাছে এটি শুনে তিনি ‘খুবই বিস্মিত’।

তিনি বলেন, রাশিয়ার প্রতি কোনো বিশ্বাস নেই। রাশিয়াকে দ্রুত তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

তবে বৈঠকে নেতারা তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য নিয়ে যে চুক্তি হয়েছে, সেটি সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার কিয়েভ জানিয়েছে, ওই চুক্তির পর ২৫তম জাহাজটি বন্দর ছেড়ে গেছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ২.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit