মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

বিশ্ব মানবতা দিবস আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যারা চরম আত্মত্যাগ করে মানবসেবায় ব্রতী হয়েছেন, যারা মানবকল্যাণে, মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। 

২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বমানবতা দিবস পালিত হবে।

পরিষদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাকে এ দিবস পালনের আমন্ত্রণ জানায়। এর মাধ্যমে সারা বিশ্বের সাধারণ নাগরিকদের মানবিক কাজের প্রতি সমর্থন জোরদার করা যায়।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বিশ্বটাকে আরও সুন্দর করতে মানবিক সহায়তা কার্যক্রম দিন-রাত ধরে চলছে। জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অন্যের ভোগান্তি কমাতে কাজ করছি আমরা।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ২.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit