মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন গোটাবায়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আবেদন করেছেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানিয়েছে, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এই প্রেসিডেন্ট। গত মাসেই এই প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

ডেইলি মিরর জানিয়েছে, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসিকতার আবেদন জানিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ওই বছরই নিজের মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন গোটাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে আগাম অবসর নিয়ে গোটাবায়া রাজাপাকসে তথ্যপ্রযুক্তি খাতে চলে যান। পরে ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে যান। ২০০৫ সালে শ্রীলঙ্কায় ফেরেন তিনি।

৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit