মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

কোভিডে আরও ১ মৃত্যু, শনাক্ত ১৭০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩১৫ জনে।

এ সময়ের মধ্যে ১৭০ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৪টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৫২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৭৯ হাজার ৮০২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৫ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৩৪ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit