মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

কালিনিনগ্রাদে কিনজাল মিসাইল বোঝাই যুদ্ধবিমান মোতায়েন রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে কিনজাল হাইপারসনিক মিসাইল বোঝাই তিনটি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ওই তিনটি যুদ্ধবিমান ২৪ ঘণ্টায় মোতায়েন থাকবে।

রাশিয়ার সর্বপশ্চিম সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদের পাশেই ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য লিথুয়ানিয়া ও পোল্যান্ডের অবস্থান।

এর আগে লিথুয়ানিয়া তার ভেতর দিয়ে রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বাল্টিক ওই দেশটিকে তার এই সিদ্ধান্তের জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিল রাশিয়া।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/সন্ধ্যা ৭.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit