মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

চৌগাছায় রং মেশানো পচা বাসি মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রং মেশানো পচা বাসি, ছয় মাস পূর্বে জবাই করা গরুর মাংস, চর্বি ও গরুর পায়া (পা) নোংরা ফ্রিজে রেখে বিক্রি করার অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১৭ আগস্ট দুপুরে শহরের উপজেলা সড়কের মোবারক হোসেন ও মাসুদুর রহমানের মাংসের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা দশ হাজার টাকা জরিমানা আদায় করেন । এ সময় তিনি মাংস ব্যবসায়ীরা দোকানে কোনো ফ্রিজ রাখতে পারবে না বলেনও নির্দেশনা দেয়া হয়।আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পচা বাসি গরুর মাংস ফ্রিজে রাখা হয়েছে যা জমে যাওয়ায় অভিযানের সময়ও বের করা যায়নি। এছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজে রক্ত ও ময়লার মধ্যে মাংস রাখা হয়েছে। যা একেবারে রংহীন হয়ে যাওয়ায় রং করার জন্য রং রাখা হয়েছে। পচা ও দীর্ঘদিনের মাংস এবং খুরাসহ গরুর পা, চর্বি সব কিছুই একসাথে রাখা হয়েছে। সড়কের পাশে মাংস বিক্রি করা হলেও মাংস ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই।পরে মোবারক হোসেন ও মাসুদুর রহমান নামে এ দুই মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকাকরে জরিমানা আদায় করা হয়। এ সময় দোকানিদের ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং দোকানে ফ্রিজ রাখা যাবেনা মর্মে নির্দেশনা দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, দীর্ঘদিনের পচা বাসি গরুর মাংস ফ্রিজে রাখা, পায়া ও চর্বি বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ এবং রং করে তাজা মাংস বলে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে উভয় দোকানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এ সময় তাদেরকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করে দোকানে কোনো ফ্রিজ ব্যবহার না করার নির্দেশনা দেন তিনি।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit