বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে আ’লীগ নেতাকে পেটালেন কাউন্সিলর ও তার লোকজন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

ডেস্কনিউজঃ ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল ও তার লোকজন। জসিম উদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে স্থানীয় একটি হোটেলে আটকে তাকে মারধর করা হয়।

জসিমের স্বজনরা জানিয়েছেন, সম্প্রতি জসিমের মেয়ে পল্টন থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচত হন। এরপর থেকে আবুলের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের মেয়ে সম্পর্কে আজেবাজে লেখালেখি করেন। এ বিষয়ে তিনি কাউন্সিলর আবুলকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল ও তার লোকজন জসিমকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানানো হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে কাউন্সিলর এনামুল হক আবুল বলেছেন, রাতে তিনি শান্তিনগর হোয়াইট হাউজে বসে মিটিং করছিলেন। এ সময় জসিম সেখানে গিয়ে মিরন নামের যুবলীগ নেতাকে গালাগাল দেন এবং তাকে মারতে যান। তিনি জসিমকে নিবৃত করার চেষ্টা করেন। জসিমের সাথে মিরনের এ সময় হাতাহাতি হয়। এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit