রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

সিলেট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক ফোরামের সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৬০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড.হিমাদ্রী শেখর রায় বলেছেন, সুন্দর সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির অবদান অপরিসীম। সমাজে সৃষ্টিশীল কাজ যারা করেন তাদেরকে প্রেরণা যোগাতে হবে। আমাদের অতীত সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। আমাদের আগামী প্রজন্মের মনস্তাত্মিক বিকাশ ঘটাতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। তাদের মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে মেধা,মননে দেশ প্রেম ও সমাজের দায়বদ্ধতায় আবদ্ধ করতে হবে।

১৪ আগস্ট রোববার রাতে নগরীর একটি হোটেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক ফোরাম বাতায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সংগীত ও গবেষণায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ঠ সংগীত গবেষক ও সংগঠক এডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য্যকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সিলেট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক ফোরাম বাতায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী সংগঠক সোলেমান আহমদের সভাপতিত্বে ও সদস্য পার্থ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জজ আদালতের জিপি সিনিয়র আইনজীবী রাজ উদ্দিন এডভোকেট,সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট সংগীত শিক্ষক এডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য্য,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় সদস্য গীতিকার শামসুল আলম সেলিম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক ফোরাম বাতায়ন ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম। বক্তব্য রাখেন- দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ও সংগীত সংগঠক এম আহমদ আলী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফারুক আহমদ, সিলেট সরকারী কলেজের প্রভাষক তাপস সুত্র ধর, বাতায়ন ফাউন্ডেশনের সদস্য সৈয়দ নাজমুর রেজা রাসেল । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠক কবি ধ্রুব গৌতম,বাতায়ন ফাউন্ডেশনের পাঠাগারে বই দাতা সাজিদুল হক সাজিদ, গুনসান আহমদ, নাদিম সোলেমান, ফারহানা সুলেমান ,সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit