রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সিলেট’র আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সিলেট বিভাগ কর্তৃক এক আলোচনা সভা মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট কুতুব উদ্দিন।

জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, নারী কমিটির সভাপতি নারী নেত্রী সামছুন্নাহার মিনু,

সাধারণ সম্পাদক হাসনা হেনা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, জান্নাত আরা খান পান্না, ধ্রুব গৌতম, বাহারুল হুদা চৌধুরী, কয়েস আহমদ মাহদী, আবুল কাশেম হেলাল, এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দিলীপ কর, মো. গোলজার খান, মাহমুদা নাজিম রুবী, সুপ্তা বৈদ্য, রওশন আরা, মো. মনসুর আলম, মিন্টু বৈদ্য, পবিত্র বৈদ্য, সেবিল আহমদ, কবির আহমদ প্রমুখ।

সভায় বক্তারা, মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু সহ ৭৫ এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সবশেষে ৭৫ এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম। 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit