বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আনারকলির মারিজুয়ানা কাণ্ড – কবুল করলেন পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২১৬ Time View

ডেস্কনিউজঃ জাকার্তার বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা রাখা এবং সেবনের অভিযোগে আটক এবং পরবর্তীতে ইন্দোনেশিয়া থেকে ফিরিয়ে আনতে বাধ্য হওয়া কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার সচিব গণমাধ্যমের সঙ্গে আলাপে স্বীকার করেন যে, তার অধস্তন ওই কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। সচিব বলেন, তদন্তে আমরা তার বাসায় মারিজুয়ানা রাখা সংক্রান্ত তথ্য পেয়েছি। এক্ষেত্রে সরকারি কর্মচারী বিধিমালা অনুসরণ করেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। পরবর্তী প্রসিডিংয়ে হয়তো আরও গভীরে যেতে পারবো। হাতেনাতে মাদকসহ ধরা পড়ার ওই ঘটনা বাংলাদেশের আইনে ফোজদারি অপরাধ কিনা- এমন প্রশ্নে সচিব বলেন, না, না। এটা তো অন্য দেশের ঘটনা। এটা একেক দেশে একেক রকম। যদি তা যুক্তরাষ্ট্রে হতো তাহলে সেখানকার অর্ধেক রাজ্যেই এটা কোনো বিষয় ছিল না।

এটা যদি নেদারল্যান্ডসে হলেও কোনো বিষয় হতো না। তাই আমরা আপাতত অফিসিয়াল অ্যাক্টের অধীনেই তার বিষয়টি দেখছি। অভিযানের সময় আনারকলির বাসায় কোনো বিদেশির উপস্থিতি তদন্ত কমিটি নিশ্চিত হতে পারেনি জানিয়ে সচিব বলেন, তবে মারিজুয়ানা রাখার সত্যতা মিলেছে।কিন্তু এটি পরিমাণে খুব বেশি না। ফলে বিক্রির জন্য নয় বরং সেবনের জন্যই তা রাখা হয়েছিল বলে ইঙ্গিত করেন তিনি।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যখন প্রপার ইনভেস্টিগেশন (বিস্তৃত তদন্ত) হবে তখন বিষয়গুলো আরও পরিষ্কার হবে। ইন্দোনেশিয়া সরকারের রিপোর্ট পেয়েছেন স্বীকার করে পররাষ্ট্র সচিব বলেন, সেখান থেকে আমরা এক ধরনের ইনফরমেশন পেয়েছি। তার ভিত্তিতেই তো আমরা তাকে ফিরিয়ে এনেছি। পরবর্তী বিস্তৃত তদন্তের জন্য ইনভেস্টিগেশন অফিসার জাকার্তা যেতে পারেন এমন আভাস দিয়ে সচিব বলেন, প্রয়োজন হলে আমাদের ইনভেস্টিগেশন অফিসার আবার ইন্দোনেশিয়া যাবেন। তিনি সেখানে গেলে হয়তো আরও ডিটেইলস বের করতে পারবেন।

কিউএনবি/বিপুল /১৬.০৮.২০২২/ রাত ১১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit