সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান খান তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি।

সম্পদের হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমির কথাও উল্লেখ করেছেন। এছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তার কোনো গয়না নেই।

তিনি আরো উল্লেখ করেছেন যে, ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে, যেখান থেকে তিনি ১.৪ মিলিয়ন রুপি ভাড়া পান।

পিটিআই প্রধান কাগজপত্রে তার চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন। তবে তিনি কোথাও বিনিয়োগ করেননি বলেও নিশ্চিত করেছেন। তার হাতে এই মুহূর্তে ১১.২২ মিলিয়ন নদগ অর্থ রয়েছে বলেও জানিয়েছেন।

এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।

তবে মনোনয়নপত্রে তিনি তার সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাননি।

স্ত্রীর সম্পদের হিসাবও দিয়েছেন ইমরান খান। পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির নামে ৮৭.২৫ একর জমি আছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বানিগালায় তার স্ত্রীর একটি বাড়ি আছে বলেও জানান। তবে তার স্ত্রীর কোনো গয়না নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেন তিনি।

সূত্র : জিও টিভি

কিউএনবি/বিপুল /১৬.০৮.২০২২/ রাত ৮.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit