রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥ ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত॥ হাসান-মিরাজে অস্ট্রেলিয়ার দুর্গে বাংলাদেশের পতাকা ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকার ৩ শর্ত অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর

খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের স্মরন সভা অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদের আয়োজনে  স্মরন সভা অনুষ্টিত।মঙ্গলবার (১৬আগষ্ট ২০২২ইং)সকাল সাড়ে দশটার  দিকে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা  চিংলামং চৌধুরী এর সঞ্চালনায় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা এর সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা। স্মরন সভায়  খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শানে আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  টিটন খীসা । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য  কল্যাণ মিত্র বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও পার্বত্য জেলা পরিষদ সদস্য  শাহেনা আক্তার, জেলা সমবায় কর্মকর্তা  আশীষ কুমার দাশ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি  জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও পিতা ম্যাগাজিনের সম্পাদক  প্রদীপ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন,১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। গোটা বাংলাদেশের মানুষ আগষ্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে থাকে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেণের জন্ম হতো না। বঙ্গবন্ধুকে যে হায়নার দল হত্যা করেছিলো, তারা কখনো ভাবেনি তাদের বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে।বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র এক যুগে বদলে গেছে দেশের কাঠামো ও মানুষের জীবন আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বনিভর, আজকের বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি বদলে যাওয়া একটি দেশ তিনি আরও বলেন, তিনি জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সাথে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু আত্মজীবনী পড়ার আহব্বান জানান তিনি।

এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল,পার্বত্য জেলা পরিষদের সদস্য মধুমঙ্গল চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎফল খীসা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, শত জেলা আ,লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম,পরিষদ সদস্য রুপা চাকমা,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লা মাহমুদ,সহ পরিষদ সদস্য, ন্যস্ত বিভাগের বিভাগীয় প্রধান, রাজনীতিবিদ, হেডম্যান-কার্বারী প্রতিনিধি, সাংবাদিক ও পরিষদের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit