সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

ন্যান্সি পেলোসির সফর নিয়ে পুতিনের কড়া মন্তব্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা কনফারেন্সে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন,  যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেনের দ্বন্দ্ব বাড়াতে। 

তাছাড়া এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি দাবি করেছেন, এশিয়ায় উত্তেজনা উস্কে দিতে ন্যান্সি পেলোসিকে পরিকল্পনা করে তাইওয়ানে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। 

পুতিন বলেছেন, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের পরিকল্পনামূলক উস্কানি।

তাছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা এশিয়া প্যাসিফিকে ন্যাটোর মতো একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে। 

এদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর বিষয়টি নিয়ে নিজেদের পরিস্কার বক্তব্য জানায় রাশিয়া।  তারা জানায়, যুক্তরাষ্ট্র উস্কানি ছড়াতে চীনের বাধা সত্ত্বেও পেলোসিকে তাইওয়ানে পাঠিয়েছে। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট  পুতিন।

তিনি কড়া ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিকে উত্তেজনা ছড়াতে চায়। তারা এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করতে চায়। 

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit