সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

কাশ্মীরে বাস খাদে পড়ে ৬ সীমান্ত পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পাহালগামে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) সদস্যদের বহনকারী একটি গাড়ি খাদে পড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

অমরনাথ যাত্রার নিরাপত্তার স্বার্থে এই আইটিবিপি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ডিউটি শেষে বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন তারা। সেই সময় পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বাসে ৩৯ জন সদস্য ছিলেন। এর মধ্যে ৩৭ জন আইটিবিপি এবং ২ জন জম্মু ও কাশ্মীর পুলিশের। বাসের ব্রেক ফেল করার জেরে পাহলগামের চন্দনওয়াড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বর্তমানে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আহতদের এযারলিফ্টে করে শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আহত জওয়ানদের চিকিৎসা হবে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বাসে থাকা জওয়ানরা অমরনাথ যাত্রার দায়িত্ব সেড়ে ফিরছিলেন। আইটিবিপি কমাণ্ডোদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার অভিযানের জন্য। 

এর আগে গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি মিনি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ১৮ জন আহত হয়। বাসের বেশির ভাগই ছিল ছাত্র। 

মিনিবাসটি বারমিন থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ঘোরডি গ্রামের কাছে একটি খাদে পড়ে যায়। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit