বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

উত্তরা ট্র্যাজেডি: বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : উত্তরা ট্র্যাজেডির প্রেক্ষিতে রাজধানীতে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সব ধরনের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত ঢাকায় বিআরটি প্রকল্পের সব ধরনের কাজ বন্ধ থাকবে।

এ প্রকল্প কাজে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কিছুদিন পরপর দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে মেয়র বলেন, এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সচিবের সঙ্গেও কথা হয়েছে। বিআরটির কাজ বন্ধ করে দেব বলে জানিয়েছি। শুধু এই প্রকল্প নয়, ঢাকার সবগুলো প্রকল্প বন্ধ থাকবে।

এসময় সব প্রকল্পের পরিচালকদের সঙ্গে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানোর সময় ক্রেন উল্টে তা প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারের ভেতরে থাকা সাত জনের মধ্যে দুই শিশুসহ পাঁচ জন নিহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। 

এ ঘটনায় বেঁচে যাওয়া আহত দুইজন হচ্ছেন- নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। দুই দিন আগেই অর্থাৎ (১৩ আগস্ট) তাদের বিয়ে হয়।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit