বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আরও ১০ জাহাজে ভরা হচ্ছে ইউক্রেনের খাদ্যশস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির পর এ পর্যন্ত দেশটির বিভিন্ন বন্দর থেকে ১৬টি জাহাজ বিভিন্ন দেশে শস্যবোঝাই করে নিয়ে গেছে।

ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ইউরি ভানকভ জানিয়েছেন, আরও ৬টি জাহাজে ইউক্রেনের খাদ্যশস্য বোঝাই করা হচ্ছে। খবর আনাদোলুর।

এ ছয়টিসহ আগস্টের মধ্যে সব মিলিয়ে আরও ১০টি জাহাজ ইউক্রেনের শস্যবোঝাই করে বিদেশে নিয়ে যাবে।

গত ২২ জুলাই রাশিয়ার সঙ্গে চুক্তির পর এ পর্যন্ত ৯টি দেশে ১৬টি জাহাজবোঝাই খাদ্যশস্য রপ্তানি করেছে ইউক্রেন।

খাদ্যশস্য ছাড়াও ওদেসা বন্দরে সোমবার রাতে একটি জাহাজে সাড়ে ৭ হাজার টন তেল বোঝাই করা হয়েছে।

গত দুই সপ্তাহে তুরস্কের নিরাপদ করিডর দিয়ে ইউক্রেনের ৫ লাখ টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করেছে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit