সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা নামে এক গৃহবধূকে মসলা বাটার পুতা দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছেন স্বামী।

এ ঘটনায় ঘাতক স্বামী রুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা (২৮) পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

জানা যায়, একই এলাকার রুবেলের (৪০) সঙ্গে ফারজানার বিয়ে হয় ছয় মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে।

এর মধ্যে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার সালিশ হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit