বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ভারতের সদস্যপদ স্থগিত করল ফিফা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮২ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যক্রম স্থগিত করেছে ফিফা। ফিফা ও এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটির ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ সিদ্ধান্ত দেয়।

মঙ্গলবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সংবাদটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফা।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।

ফিফা থেকে আরও জানানো হয়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির ক্ষমতা রদ হলে এবং দৈনন্দিন বিষয়গুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য প্রশাসকদের একটি কমিটি গঠনের আদেশের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

এ স্থগিত আদেশ চলাকালীন ভারতীয় ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। এ ছাড়া ভারতীয় ক্লাবগুলো এএফসির টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না। একই সঙ্গে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও খেলতে পারবে না ভারত।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit