রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

জাতীয় শোক দিবসে কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের তত্ত্বাবধানে এবং সিলেট পলিটেকনিক এর ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে হামদ্-নাত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। (১৫ আগস্ট) সোমবার বিকেল কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগ পরিচালক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন এর সভাপতিত্বে ও আবু সালেহ নোমান এবং ইশরাত জাহান মিমের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্রাফট ইনস্ট্রাক্টর মোহাম্মদ শিহাব সিরাজী, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার) মোহাম্মদ ইকবাল চৌধুরী, সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার দেবনাথ।সভার প্রধান আলোচকের বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের পরিচালক ও বীর মুক্তিযােদ্ধা সীতাব আলী।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, উপমহাদেশের ১৯৪৭ থেকে ১৯৭১ এবং স্বাধীনতার পরবর্তী ১৫ আগস্ট ১৯৭৫ এর নির্মম হত্যাকান্ড তুলে ধরেন। বর্তমান প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে জানা হচ্ছে বাংলাদেশকে জানা। বঙ্গবন্ধুর সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা ও সিদ্ধান্ত না দিলে আজ বাংলাদেশ পাওয়া যেত না। তিনি আরও বলেন রূপকল্প ২০৪১ এবং বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে নিয়োজিত করতে হবে। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সিলেট পলিটেকনিক মসজিদের মোয়াজ্জিন হাফেজ জুবায়ের আহমদ।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit