শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম

মানুষ হিসেবে অনন্ত দারুণ: মিশা সওদাগর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : ‘দিন দ্য ডে’ সিনেমা ও এর নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ঢাকাই ছবির খলঅভিনেতা মিশা সওদাগর।

এক সাক্ষাৎকারে অনন্তকে উদ্দেশ্য করে মিশা বলেছিলেন, শতকোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল ‘কালচারাল ইমপোর্টেন্ট পারসন’ এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন।

মিশার সে মন্তব্য বেশ চটেছেন অনন্ত।  

শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবি দেখতে এসে সাংবাদিকদের সামনে অনন্ত জলিল জানান, তাকে নিয়ে ও তার সিনেমা নিয়ে কথা বলার যোগ্যতা নেই মিশা সওদাগরের।
সেই কথার পিঠে এবার মিশা জানালেন, মানুষ হিসেবে অনন্ত জলিল বেশ ভালো এবং পরোপকারী।

এক গণমাধ্যমকে মিশা বলেন, ‘একজন মানুষ হিসেবে অনন্ত দারুণ। ভালো ব্যবসায়ী। সিআইপিও তিনি। একজন ভালো প্রযোজক। মানুষের পাশে দাঁড়ানোর দারুণ একটা গুণ আছে তার। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে ফলাও করে বলাটা হয়তো উচিত নয়। 

তবে শুধু অনন্তই নন আরও অনেকেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের পাশে দাঁড়ান বলে জানান মিশা।  

এ খলঅভিনেতা বলেন, ‘চলচ্চিত্রের মানুষদের পাশে শুধু অনন্তই কিন্তু দাঁড়ান না, আরও অনেকে আছেন। তাদের মধ্যে আছেন আলমগীর ভাই, উনি কত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা জানলে সবাই অবাক হবেন। কিন্তু সেটি উনি সামনে আনতে চান না। ডিপজল সাহেব কি পরিমাণ হেল্প করেন ধারণা আছে কারও? আরও অনেকেই আছেন এ তালিকায়। ’

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৪.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit