বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশের বিশেষ অভিযান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩২৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের আদেশক্রমে নীলফামারী জেলার ডোমার উপজেলায় শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। রোববার (১৪আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী’র নেতেৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, এসআই আনিছুজ্জামান, টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ গ্রহন করেন। অভিযানে মোটর সাইকেলের চালক ও আরহীর হেলমেট না থাকার কারণ, চালকসহ তিন জন আরহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জন ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী বলেন, হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ জীবনহানি হতে পারে। সে সাথে গুরুত্বরভাবে অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে পরামর্শ প্রদান করেন তিনি ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit