শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিশা সওদাগর ক্রিয়েটিভ পার্সন না: অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : অনন্ত জলিলের আলোচিত ‘দিন: দ্য ডে’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে মিশা সওদাগরকে। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি মিশা জানিয়েছেন, ‘এ ছবি দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। এই সিনেমায়‘প্রফেশনাল কোনো শিল্পী নেই’। মিশার এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন অনন্ত জলিল। উল্টো তিনি দাবি করেন, ‌‘মিশাকে দিয়ে ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয়নি’।

গতকাল শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অনন্ত জলিল। এসময় তার পাশে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর সাহেব একজন পুরনো আর্টিস্ট, তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। ইন্ডাস্ট্রির তো উনার দ্বারা কোনো উপকার হয়নি। উনি একজন প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না; উনি একজন আর্টিস্ট। তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না। যদি উন্নতি হতো তাহলে সিনেমা হলের সংখ্যা ৪৮০ থেকে বেড়ে ৯০০ তে চলে যেতো, ১০০তে নেমে আসতো না।’

শিল্পীর ভোটাধিকার বাতিলের প্রসঙ্গ টেনে অনন্ত বলেন, ‘ভোটের জন্য তারা ২০০ জনের বেশি চলচ্চিত্রযোদ্ধা শিল্পীদের বঞ্চিত করেছিল। নিউজে সবসময় জায়েদ খানের (সাবেক সমিতির সাধারণ সম্পাদক) নাম বলতে দেখেছি, মিশার নাম কম এসেছে। কিন্তু মিশা তো সেসময় সভাপতি ছিলেন, শিল্পীদের বাদ দেওয়ার সই তো তিনিই করেছেন। চলচ্চিত্রের যোদ্ধাদেরকে এফডিসি থেকে বের করে দেওয়া হলো। তাহলে মিশার দ্বারা চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হলো?’

 
তিনি আরও বলেন, ‘আজকে সিনেমা যে ডিজিটালাইজড হয়েছে, চকচকে হয়েছে, এসব কার দ্বারা হয়েছে? অনন্ত জলিলের দ্বারা। যার (মিশা সওদাগর) সিনেমায় কোনো ধরনের বিনিয়োগ নাই, যার ক্রিয়েটিভিটি নাই, চলচ্চিত্রের শিল্পীদের পর্যন্ত এফডিসি থেকে বের করে দিয়েছেন, কীভাবে তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হয়? তার এতটুকু যোগ্যতা নাই এসব কথা বলতে পারেন। তার যোগ্যতা কী? শুধু খলঅভিনেতার চরিত্রে অভিনয় করে গেছেন। প্রযোজকের কাছ থেকে টাকা নিয়েছেন, অভিনয় করেছেন। কোনো বিনিয়োগ করেননি। চলচ্চিত্রের জন্য ভালো কিছু করেননি।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit