রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলির মতো খারাপ অবস্থা হবে না বাবরের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যারিয়ারের খারাপ সময় পার করছেন বিরাট কোহলি। ৭০টি সেঞ্চুরির মালিক আড়াই বছরের বেশি সময় ধরে তিন অঙ্কের দেখা পাচ্ছেন না। অন্যদিকে যার মাঝে কোহলির ছায়া দেখেন অনেকে, সেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন দুর্দান্ত ফর্মে। অধিনায়ক হিসেবেও ভালো করছেন। বাবরের প্রসঙ্গে কথা বলতে গিয়েই কোহলির প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। তার অকপট মন্তব্য, ব্যাটার বাবরের খারাপ ফর্ম এলেও তা বিরাটের মতো দীর্ঘায়িত হবে না।

‘পাক টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকিভ জাভেদ বলেছেন, ‘দুই ধরনের গ্রেট খেলোয়াড় আছেন। একধরনের খেলোয়াড় হলেন এমন যাদের খারাপ সময় শুরু হলে তা যেন চলতেই থাকে। শেষ আর হতে চায় না। । আর অন্য ধরনের ক্রিকেটাররা হলেন যাদের খারাপ সময় কাটিয়ে উঠতে বেশি সময় লাগে না। যেমন বাবর আজম, কেন উইলিয়ামসন, জো রুট। কারণ তাদের দুর্বলতাটাই খুঁজে পাওয়া মুশকিল। কোহলি কোনো কোনো সময় অফ স্ট্যাম্পের বাইরের বলকে তাড়া করে খেলতে গিয়ে বিপদে পড়ে। জেমস অ্যান্ডারসন তো অনেকবার এই দুর্বল জায়গায়তেই আঘাত করেছে। ’ kalerkantho

সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ। ছবি : ইন্টারনেট

তিনি আরো বলেন, ‘কয়েক দিন আগেই আমি তাকে (কোহলি) খেলতে দেখছিলাম। সে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলার সময় যে ভাবনায় পড়ে গিয়েছিল তা স্পষ্ট বোঝা গেছে। আপনি যখন নিজের টেকনিক বদলাবেন তখন এ ধরনের সমস্যাতে আপনাকে পড়তেই হবে। কোহলি যদি পারফরম্যান্স করতে না পারে তবে ভারত হারবে। আমাদের (পাকিস্তানের) ক্ষেত্রেও বিষয়টি তাই। তবে প্রশ্ন উঠবেই ভারত কেন ফর্মে থাকা দীপক হুডাকে বেশি করে খেলাচ্ছে না। আমিরাতের পিচে অবশ্য খারাপ ফর্মে থাকা ব্যাটাররাও ফর্ম ফিরে পায়। ’

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit