মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

মজাদার থাই বিফ সালাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার, যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তেমনি রন্ধনশিল্পী ফারজানা রহমান তানিয়া নিয়ে এলেন থাই বিফ সালাদ।

উপকরণ:
বিফ ইস্টেক- ২ পিস

মেরিনেশনের জন্য: 
সয়া সস- ১ টেবিল চামচ
আখের গুড়- ১ চা চামচ
কালো গোলমরিচ গুড়া- স্বাদমতো

ড্রেসিং:
ফিস সস- ২ টেবিল চামচ
ব্রাউন সুগার- ১ টেবিল চামচ
লেবুর রস-  ১/২ কাপ
ভেজিটেবল অয়েল- ২ টেবিল চামচ
কুচানো লাল মরিচ- ২টা
পিয়াজ কুচানো- ১ পিস
চেরি টমেটো অর্ধেক করা- ৬/৭ পিস
শসা বিচি ছাড়া টুকরা করা- ১টা
পুদিনা পাতা কুচানো- প্রয়োজন মতো
পিয়াজ পাতা কুচানো- প্রয়োজন মতো
সরিষার তেল- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:
১. বিফ ইস্টেকগুলোকে মেরিনেট করার উপকরণগুলো দিয়ে মাখিয়ে মেরিনেশনের জন্য ২ ঘণ্টা রিফ্রজারেটারে রেখে দিব।
২. এরপর একটি ভারি ফ্রাই প্যানে তেল গরম করে এক এক পিঠ ৪ মিনিট করে ভাজব। 
৩. ভাজা ইস্টেকগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে ১০ মিনিট রেস্টে রেখে দিব।
৪. ১০ মিনিট পর ইস্টেক গুলোকে লম্বা স্লাইস করে নিব।
৫. অন্য একটি পাত্রে ড্রেসিং-এর উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। 
৬. এখন, সালাদ তৈরি করার জন্য কেটে রাখা উপকরণগুলো ভালো করে একসাথে মিক্স করব।
৭. পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit