রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সাকিব তার ভুল বুঝতে পেরেছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান তার ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস।  ভবিষ্যতে আর এ রকম বিতর্কে জড়াবেন না বলে তাদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।  

শনিবার বিকালে গুলশানে বিসিবি সভাপতির বাসায় এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন জালাল ইউনুস। এ সময় অধিনায়ক হিসেবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন তিনি।

একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের নাম আসার পর কিভাবে তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা করা তার ঠিক হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিল। তাকে আমাদের প্রয়োজন। নিজের ভুল স্বীকার করে যখন সে ফিরে এসেছে, তখন এটাকেই আমরা সঠিক ধরে নিয়েছি এবং তাকে দায়িত্ব দিয়েছি।

জালাল ইউনুস বলেন, সাকিব তার ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে আর এ রকম বিতর্কে জড়াবেন না বলে তাদের আশ্বস্ত করেছেন। বিসিবিও মনে করে সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় এবং সাকিব তাদেরই একজন।

এর আগে সাকিবকে আগামী দুই বছরের জন্যই টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু বেটউইনার নিউজ নামে একটি ওয়েবসাইটের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে সাকিবের এশিয়া কাপের দলে থাকাই অনিশ্চিত হয়ে পড়ে। পরে তিনি বিসিবিকে ইমেইলে জানান, বিতর্কিত সেই চুক্তিটি তিন বাতিল করবেন এবং থাকবেন দেশের ক্রিকেটের সঙ্গেই।

কাল গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সাকিব আজ বিকালে যান বিসিবি সভাপতির বাসভবনে। সেখানে ছিলেন বিসিবির অন্য কর্মকর্তা এবং নির্বাচক কমিটির সদস্যরাও। 

সাকিবের সঙ্গে সভার পরই জালাল ইউনুস জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন তারা। তবে সভা শেষে সাকিব সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit