শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উলিপুরে দু’টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।শনিবার কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ’র নেতৃত্বে জেলার উলিপুর উপজেলায় পরিবেশ ছাড়পত্রবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে দু’টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এবং আখতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল নামীয় প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন-কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম । এসময় আরো উপস্থিত ছিলেন- অত্র কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর শুভ চন্দ্র রায়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।মোবাইল কোর্টে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, অনুমোদনহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit