সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

এশিয়া কাপের দলে সাব্বির, সুযোগ হয়নি সৌম্যর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। তবে আলোচনায় থাকা আরেক ক্রিকেটার সৌম্য সরকারের সুযোগ হয়নি।

একটা সময় জাতীয় দলের তিন ফরম্যাটেই খেলতেন সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। সর্বশেষ টি-টোয়েন্টিও খেলেছিলেন একই বছর। এরপর বাজে ফর্ম আর মাঠের বাইরে নানাবিধ বিতর্কে জড়িয়ে তিনি বাদ পড়েন। জাতীয় দলের সার্কিট থেকে এতটাই বাইরে চলে গিয়েছিলেন যে, ক্যারিয়ার পড়ে গিয়েছিল হুমকির মুখে। পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে, সাব্বির একটা সময় বিভিন্ন জেলায় ‘খ্যাপ’ খেলে বেড়াতেন।

একসময় জাতীয় দলের হার্ডহিটার খ্যাত সাব্বিরের এই পতন নিয়ে সেই সময় দেশের অনেক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সাব্বির অবশেষে ফিরে আসেন। গত বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার ব্যাট থেকে কিছু ভালো ইনিংস দেখা যায়। অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৫১৫ রান আহামরি কিছু নয়। তবে ১০২ এর ওপর স্ট্রাইক রেট তার সামনে জাতীয় টি-টোয়েন্টি দলের দরজা খুলে দিয়েছে। সাব্বির এই মুহূর্তে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আছেন উইন্ডিজ সফরে।

১৭ জনের স্কোয়াড : সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ রিয়াদ, শেখ মাহেদি, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit