বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

রোনালদো কি ফিরছেন, কি ভাবছেন রিয়াল সভাপতি?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : দলবদলের জানালা বন্ধ হতে বেশি দিন আর নেই। এজেন্টের বহু চেষ্টা সত্ত্বেও ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যাবেন। বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসি কেউই তাকে নিতে চায় না। যে ক্লাবে খেলে তার মহাতারকা তকমা জুটেছে সেই রিয়াল মাদ্রিদও মুখ ফিরিয়ে নিয়েছে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাব সমর্থকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদোকে কোনওভাবেই ফেরানো সম্ভব নয়। 

ইউরোপিয়ান সুপার কাপ খেলতে রিয়াল মাদ্রিদ দল হেলসিঙ্কির যে হোটেলে উঠেছিল, সেখানেই উঠেছিলেন বেশ কিছু সমর্থকও। পেরেজকে দেখতে পেয়েই তারা রোনালদোকে ফিরিয়ে আনার দাবি করতে থাকেন। প্রথমে সেই দাবি পাত্তা না দিয়ে তিনি চলে যেতে থাকেন। আবারও একজন একই দাবি করলে এবার ক্লাব প্রেসিডেন্ট সটান জবাব দেন, ‘কে? ক্রিস্টিয়ানো? আবার? তার ৩৮ বছর বয়স।’  

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছায় দলবদল করতে চাইলেও রোনালদোর ক্ষেত্রে সমস্যা দুটি। প্রথমত, তার বয়স। তবে রোনালদোর ক্ষেত্রে সেটা অগ্রাহ্য করা যেতে পারে কারণ, বয়স যাই হোক, গোল তিনি করবেনই। আসল সমস্যা তার বিপুল বেতন। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া আর খুব কম ক্লাবই এত বেতন দিয়ে খেলোয়াড় পুষতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit