শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

মাহিয়া মাহির ওপর ক্ষেপেছেন প্রযোজক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৯৯ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর চিত্রনায়িকা মাহিয়া মাহির সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নাম ‘আশীর্বাদ’। এর পরিচালনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।সিনেমায় জিয়াউল রোশানের সঙ্গে স্ত্রিন শেয়ার করেছেন মাহি। আগামী ১৯ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

কিন্তু তার আগেই নায়িকা মাহিয়া মাহির ওপর রেগে আগুন সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস। নায়ক রোশানের ওপরও ক্ষুব্ধ তিনি।

তিনি এতোটাই ক্ষুব্ধ হয়েছেন যে সিনেমার সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি।

নায়ক-নায়িকা ছাড়াই সিনেমা মুক্তির ঘোষণা দেন ও দোয়া চান।

মাহি-রোশানকে কেন সংবাদ সম্মেলনে ডাকা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রযোজক জেনিফার বলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য। নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’

কথার এক পর্যায়ে এ মাহির ওপর এ প্রযোজকের ক্ষোভ প্রকাশ পায়।

জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’

কি শেয়ার দেননি মাহি-রোশান? জানা গেছে, মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মাহি ও রোশানের কেউই নিজেদের ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ নিয়ে কোনো প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকছেন তারা দুজনেই।

কেন এমনটি করছেন মাহি তা জানা যায়নি। কারণ, বিয়ে করে সংসারী হওয়ার পর সিনেমা থেকে অনেক দূরে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী-সংসার নিয়েই যত ব্যস্ততা তার। তাকে তেমন একটা পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, বিয়ের আগে কাজ করা মাহির একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি হলো ‘আশীর্বাদ’। এছাড়া ‘যাও পাখি বলো তারে’ শিরোনামে মাহি অভিনীত একটি সিনেমা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেই সিনেমার পরিচালনায়ও রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit