শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম

নগ্ন ফটোশ্যুটের কারণে রণবীরকে তলব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি নগ্ন ফটোশ্যুট করে ব্যাপক আলোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। এবার তারই জের ধরে মুম্বাই পুলিশ তলব করলো অভিনেতাকে। 

রণবীর সম্প্রতি পেপার ম্যাগাজিনের হয়ে একটি নগ্ন ফটোশ্যুট করেছেন। আর সেই বিতর্কিত ফটোশ্যুটই কাল হয়ে দাঁড়িয়েছে অভিনেতার জন্য। নগ্ন ফটোশ্যুট করে নারীদের ভাবাবেগে আঘাত দিয়েছেন তিনি, এ জন্য নায়কের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। 

সেই মামলাতেই এবার মুম্বাই পুলিশ পৌঁছে গেল দীপিকা ও রণবীরের বাড়িতে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রণবীরের মুম্বাইয়ের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। অভিনেতাকে সমন ধরানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জানা যায়, চলতি মাসের ২২ তারিখ চেম্বুর থানায় হাজিরা দিতে হবে অভিনেতাকে। 

নগ্ন ফটোশ্যুটের জন্য নায়কের বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন নারী আইনজীবী বেদিকা চৌবে এবং একটি এনজিও। গত মাসের শেষেই চেম্বুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। 

এনজিও ও বেদিকার পক্ষে রণবীরের বিরুদ্ধে অভিযোগ, ক্যামেরার সামনে নগ্ন হয়ে মহিলাদের ভাবাবেগে আঘাত হেনেছেন নায়ক। তার এই ফটোশ্যুট সর্বৈবভাবে অশ্লীল ও কুরুচিকর। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩,৫০৯ এবং আইটি আইনের ৬৭ (এ) ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ।

তবে শুধু মুম্বাইতেই নয়, নগ্ন ফটোশ্যুটের জন্য কলকাতা হাইকোর্টেও রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। বলিউড অভিনেতার নিরাবরণ ছবিতে বাংলায় বিশেষ ভাবে না ছড়ায়, সে বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি।

তবে যার ছবি নিয়ে সারা দেশ তোলপাড়, সেই রণবীর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি। তবে বির্তকের মুখে তার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালনের মতো তারকারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit