বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ভাঙারির দোকানে বিস্ফোরণ: দগ্ধ আট জনেরই মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে শাহীন নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ আট জনই মারা গেলেন। 

শুক্রাবর (১২ আগস্ট) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শাহীনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো।”

এর আগে গত ৬ আগস্ট দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।

দগ্ধ ব্যাক্তিরা জানিয়েছিলেন, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা ছিলো। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit