শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ী পল্লীতে জমিজমার জের ধরে মারপিট স্বামী-সন্তান সহ এক গৃহবধূ আহত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৮৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার পল্লীতে জমিজমার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট,স্বামী-সন্তান সহ এক গৃহবধূ আহত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।এতে উপজেলার বেতদিঘি ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আতিয়ার (৫০) ও তার স্ত্রী মোছাঃ ফেন্সি আরা এবং তাদের ছেলে ফাহিম হাসান (১৪) আহত হয়।ঘটনাটি ঘটেছে গত ৯আগষ্ট উপজেলার বেতদিঘি ইউনিয়নের চিন্তামন মোড়ে। ঘটনায় পরেরদিন ১০আগষ্ট স্ত্রী মোছাঃ ফেন্সি আরা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বেতদিঘি ইউনিয়েনের চিন্তামন এলাকার মৃত ইয়াহিয়ার ছেলে আরমান ও একই এলাকার রাজ্জাক এর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে আতিয়ার রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৯ আগষ্ট দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে চিন্তামন মোড়ে আতিয়ার রহমানের সাথে আরমানের বাকবিতন্ডা ঘটে। কথাকাটাকাটির এক পর্যায়ে আরমান, আতিয়ার রহমানকে মারপিট করে জখম করে,খবর পেয়ে স্ত্রী মোছাঃ ফেন্সি আরা ছুটে এলে,আরমান তাকেও মারপিট করে।

এরপর জাহাঙ্গীর তার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লিতাহানির চেষ্টা করে এবং কিলঘুষি মারে। এসময় মোছাঃ ফেন্সি আরার ছেলে ফাহিম হাসান এসে তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও আরমান মারপিট করে। পরে স্থানীয়রা তাদের বাঁধা প্রদান করে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।এ বিষয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit