রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইফের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ক্লান্ত উইন্ডিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফররত বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। ম্যাচের প্রথম দুই দিনে বৃষ্টিতেই ভেস্তে গেছে ৯৬টি ওভার। অর্থাৎ মাঠে গড়িয়েছে মাত্র ৮৪ ওভার।

আর এই ৮৪ ওভারেই ব্যাট হাতে উইন্ডিজ ‘এ’ দলের বোলার-ফিল্ডারদের খাটিয়ে মারছেন সাইফ হাসান। বৃহস্পতিবার বারবার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত এই ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৮৪ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান।

বুধবার শুরু হওয়া এই ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছিল মোটে ৩৪ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে মোহাম্মদ মিঠুনের দল। দ্বিতীয় দিনে ৫০ ওভার খেলে চার উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল যোগ করেছে আরও ৮৮ রান।

মাহমুদুল হাসান জয় ৪১ বলে ১৭ রান করে আউট হলে ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিংয়ে নামেন সাইফ। এরপর একে একে সাদমান, ফজলে মাহমুদ, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন তিনি। 

প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করে ২১৭ বলে ছয়টি চার ও একটি ছয়ের মারে ৬৩ রান করে অপরাজিত আছেন এ ডানহাতি টপঅর্ডার। সঙ্গে ১৬ বলে ০ রান নিয়ে অপরাজিত রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক।

আউট হওয়ার আগে বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক ১১৮ বলে করেন ২৫ রান। দ্বিতীয় উইকেটে সাদমান ও সাইফ মিলে ২৭.২ ওভারে যোগ করেন ৪৬ রান।

তবে যথারীতি হতাশ করেছেন মিডল অর্ডারের তিন ব্যাটার ফজলে রাব্বি মাহমুদ (১৪), মোহাম্মদ মিঠুন (১৪) ও জাকির হাসান (১৫)।

ক্যারিবীয় এ দলের বোলারদের মধ্যে কলিন আর্কিবল্ড ১৬ ওভার হাত ঘুরিয়ে ৬ মেডেন আদায় করে ৩১ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও মারকুইনো মিন্ডলে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit