মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

রাশিয়ান লক্ষ্যবস্তুতে ইউক্রেনের ৬ বিমান হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ দক্ষিণ ইউক্রেনে বুধবার (১০ আগস্ট) রাশিয়ান লক্ষ্যবস্তুতে ছয়টি বিমান হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা রুশ বাহিনীর দখলকৃত খেরসনের বেরিসলাভ জেলায় হামলা করেছিল। এই হামলায় বাশটাঙ্কা ও বারভিঙ্কায় গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়ে যায়।

তারা আরও বলেন, ডিনিপ্রো নদীর ধারে চেরভোনি মাইস্ক গ্রামে একটি রাশিয়ান কমান্ড পোস্ট ছিল। যা এই হামলায় ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনীর দেশটির দক্ষিণে অভিযান চালানোর সময় এই তথ্যগুলো সামনে আসে। তবে সিএনএন এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনীর এই দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত আরও বেড়ে যাচ্ছে।

কিউএনবি/বিপুল/১১.০৮.২০২২/ সন্ধ্যা ৭.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit